ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নাটোরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা সমাবেশ


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৮:৩৪ পিএম

নাটোর ( রাজশাহী) প্রতিনিধি

নাটোরের লালপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা স্লোগান সমাবেশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে লালপুর থানার পাশে চরজাজিজা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

ভিডিও তে দেখা যাই, সমাবেশে ৩০ থেকে ৪০ জন অংশ নেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ সংগঠনের নাটোর জেলা ছাত্রলীগের সহসভাপতি সৌরভ ইসলাম।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সন্ধ্যার আলো-আঁধারের মাঝে একটি বাগানে দাঁড়িয়ে আন্দোলনকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘লালপুর থানা ছাত্রলীগ নেতা মোদের শেখ মুজিব’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে প্রশাসন থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন, আবার কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


এ সম্পর্কিত আরো খবর