ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

কটিয়াদীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক নিহত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ৪:৫৪ এএম

কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাও এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরব আলী (৩৫ ) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন। নিহত আরব আলী করগাও ইউনিয়নের কোনাপাড়া পশ্চিমহাটি গ্রামের মতিউর রহমানের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, আলম নামে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা পেতেন হাসান। ২৫ ই মার্চ মঙ্গলবার সন্ধ্যার পর পর আলমের পক্ষে আরব আলী ও হাসানের পক্ষে ফারুক দরবারে বসেন। দরবার চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আরব আলী এবং গুরুতর আহত হন অন্তত পাঁচজন।



পুলিশ জানায়, রাত ৯টার দিকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে চিকিৎসক মোবাইল ফোনে কল দিয়ে নিকলী থানার পুলিশকে জানান, কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের এক যুবকের মরদেহ জরুরি বিভাগে পড়ে আছে। পরে নিকলী থানার পুলিশ হাসপাতালে গিয়ে লাশ থানা হেফাজতে নেয়।


নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হুমায়ুন কবির জানান, সন্ধ্যা ৭টার দিকে কটিয়াদী উপজেলার করগাঁও থেকে চিকিৎসার জন্য অজ্ঞাতনামা কয়েকজন যুবকটিকে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে আসেন। এ সময় দেখা যায় তাঁর বুকে একটি আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। পরে থানা-পুলিশের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়।


নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, এক যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। যেহেতু মরদেহটি নিকলী থানার নয়, পাশের কটিয়াদী থানার করগাঁও ইউনিয়নের। তাই লাশ আইনি প্রক্রিয়া শেষে কটিয়াদী মডেল থানায় হস্তান্তর করা হবে।


কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, অটো কেনার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় বোন সুরমা বেগম বাদী হয়ে ফারুকসহ ০৫ জনের নামোল্লেখ ও ০৭ জন অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ভাংরি নামে এজাহার ভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয় এবং অন্য আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে।


এ সম্পর্কিত আরো খবর