ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

দশমিনায় ৫ টাকায় ঈদ পোশাক বিক্রয়


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৩:৩৪ এএম

রবিউল হাসান ডব্লিউ, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় জেলে পরিবারের শিশুদের মাঝে ৫ টাকার বিনিময়ে ঈদ পোশাক বিক্রয় বাংলাদেশ গণপ্রগতি সেবা মূলক সামাজিক সংগঠন। তারা মাত্র পাঁচ টাকার বিনিময়ে শিশুদের হাতে তুলে দিয়েছে পছন্দের পোশাক।


শুক্রবার ২৮ মার্চ দুপুর দুইটার দিকে বাংলাদেশ গণপ্রগতি সেবা মূলক সামাজিক সংগঠনের উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের গোলখালী গ্রামে দের শতাধিক জেলে পরিবারের শিশুদের মাঝে পাঁচ টাকায় ঈদ পোশাক বিক্রি করা হয়েছে। 


জানা যায়, মৎস্য আহরণে নিষেধাজ্ঞার মৌসুমে ঈদ থাকায় জেলে পরিবার সহ তুলনামূলক অস্বচ্ছল পরিবারের শিশুদের মাঝে সংগঠনটি এই কর্মসূচি পরিচালনা করেন বাংলাদেশ গণপ্রগতি নামে একটি সামাজিক সংগঠন। ওই কর্মসূচিতে অর্থায়ন করেছেন দশমিনা আছিয়া সুপার মার্কেটের নাবিল ফ্যাশন নামে একটি পোশাক বিক্রয় প্রতিষ্ঠান।


এ সময় উপস্থিত ছিলেন,প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী নাবিল বাংলাদেশ গণপ্রগতি সংগঠনের সাধারণ সদস্য,স্থায়ী পরিষদের সাংগঠনিক সমন্বয়কারী জনাব, সালাহউদ্দিন, যুগ্ম সমন্বয়কারী জুবাইর, কার্যনির্বাহী পরিষদের শাওন, শুভ, পার্থ, সাফা, রাহাত, শরীফ প্রমুখ নেতৃবৃন্দ।

 

সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক এম,এম, বিল্লাহ জানান,অস্বচ্ছল পরিবারের শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির জন্যই এই উদ্যোগ। ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু করার চেষ্টা করব। 


এ সম্পর্কিত আরো খবর