ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কিশোরগঞ্জে পৃথক ঘটনায় ৫ জনের মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ মে, ২০২৫ সময় : ৮:১৯ পিএম

কিশোরগঞ্জ ব্যুরো:

ঈদ ও ঈদ পরবর্তী পৃথক ঘটনায় কিশোরগঞ্জ জেলায় ৫জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায়, সোমবার (৩১ মার্চ) বিকেলে জেলার কুলিয়ারচর উপজেলায় দুইমোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম মিয়া (২৫) ও আল আমিন (২৭) নামে দুই যুবক নিহত হয়েছেন।


এ ঘটনায় আহত হয়েছেন একজন। উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কের লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।শামীম মিয়া জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া নামাকান্দা গ্রামের নোহাজ উদ্দিনের ছেলে এবং আল আমিন একই উপজেলার লক্ষ্মীপুর কাছারীপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে জেলার কুলিয়ারচর উপজেলায় ট্রেনে কাটা পড়ে বাবুল চন্দ্র দাস (৬৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কুলিয়ারচর রেলস্টেশনে কিশোরগঞ্জ থেকে চট্রগ্রামগামী মেইল ট্রেন কুলিয়ারচর স্টেশনে প্রবেশ করার সময় এ ঘটনা ঘটে। নিহত বাবুল চন্দ্র দাস (৬৫) জেলার কুলিয়ারচর পৌরসভার দাসপাড়া এলাকার মৃত প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে । কুলিয়ারচর রেলস্টেশন মাস্টার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২এপ্রিল) রাতে কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে হামলা মামলার আসামি সুজিত চন্দ্র দে (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। নিহত হাজতি জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের ঠাকুরহাটি গ্রামের মৃত বদির চন্দ্র দের ছেলে।


মঙ্গলবার (২ এপ্রিল) রাতে হটাৎ অসুস্থ বোধ করলে তাকে কারগার কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে রাত ২টা ৪০ মিনিটে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।


এছাড়াও বুধবার (২ এপ্রিল) বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা শহরের বিন্নগাও এলাকায় বাসার ছাদে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সাইফুল ইসলাম স্বপন (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত সাইফুল ইসলাম স্বপন শহরের গৌরাঙ্গ বাজার এলাকার বৈদ্যুৎতিক সামগ্রীর ব্যবসায়ী ছিলেন। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ছাদে পানি দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর