কিশোরগঞ্জ ব্যুরো:
কিশোরগঞ্জের বসতঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে (৩০)
ধর্ষণের অভিযোগে কটিয়াদী থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার (৩১ মার্চ) গভীর
রাতে উপজেলার টান চারিয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা
ঘটে। এ ঘটনায় মঙ্গলবার
(১ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী
হয়ে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত আসামি হলেন-হাকিম (২৫)। তিনি
উপজেলার টান চারিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সন্ধ্যার পর কটিয়াদী উপজেলার স্থানীয় একটি বাজারে নৈশপ্রহরীর কাজ করতে যান ওই গৃহবধূর স্বামী। ওই সুযোগে রাত ১টার দিকে ঘরের জানালা খুলে মুখোশ পরে ঘরে ঢোকেন অভিযুক্ত হাকিম। পরে সে ধারালো অস্ত্রের মুখে ওই গৃহবধূকে জিম্মি করে ধর্ষণ করেন। এসময় গৃহবধুর সাথে ধস্তাধস্তির একপর্যায়ে মুখোশ খুলে গেলে হাকিমকে চিনতে পারেন ওই গৃহবধূ। পরে তার স্বামী সকালে বাড়িতে ফিরে আসলে ঘটনাটি তাকে জানান ওই গৃহবধূ।
অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে।
আকাশজমিন/আরআর