স্পোর্টস ডেস্ক
চলতি
বছর বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ব্যস্ত ক্রিকেট সূচি। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ
দিয়ে এ মাসেই শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তদের ব্যস্ততা। এরপর নভেম্বর পর্যন্ত প্রত্যেক
মাসেই কোনো না কোনো ম্যাচ খেলবে টাইগাররা।
এ
মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর
মে মাসে পাকিস্তানের মাটিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। জুনে পূর্ণাঙ্গ
সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে নাজমুল হোসেন শান্তর দল।
জুলাই
মাসে ফিরতি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। এই সিরিজটিতেও থাকবে শুধু টি-টোয়েন্টি।
৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। আগস্টে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
খেলতে বাংলাদেশে আসবে ভারত।
অক্টোবরে
৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বরে
আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজে ২টি টেস্ট,
৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
চলতি
বছর বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ-
এপ্রিল
বাংলাদেশ–জিম্বাবুয়ে
: ২ টেস্ট। হোম সিরিজ।
মে
বাংলাদেশ–পাকিস্তান
: ৫ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।
জুন
বাংলাদেশ–শ্রীলঙ্কা
: ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।
জুলাই
বাংলাদেশ–পাকিস্তান
: ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
আগস্ট
বাংলাদেশ–ভারত
: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
অক্টোবর
বাংলাদেশ–ওয়েস্ট
ইন্ডিজ : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
নভেম্বর
বাংলাদেশ–আয়ারল্যান্ড
: ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।
আকাশজমিন/আর