ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত


  • আপলোড সময় : রবিবার ২৭ এপ্রিল, ২০২৫ সময় : ১০:৫৮ পিএম

তুহিন চৌধুরী, যুক্তরাষ্ট্র থেকে।।

আনন্দঘন পরিবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক, জর্জিয়া,বাফেলো,ফিলাডেলফিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশী সহ মুসলিম নাগরিকরা।

এবার অত্যন্ত চমৎকার আবহাওয়ার মাঝে মুসলিম উম্মাহ'র এই আনন্দের ঈদ একাধিক জামাতের মধ্য দিয়ে সম্পন্ন হয় গত রবিবার(৩/৩০/২০২৫ইং)।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য গুলোতে প্রতিবছর একই দিনে ঈদ উদযাপন হলেও মিশিগান ছিল ব্যতিক্রম। তবে সকল উৎকন্ঠার অবসান ঘটিয়ে এবার-ই প্রথম চাদ দেখার ঐক্যমত সৃষ্টি হওয়ায় একইদিনে মুসলিম সম্প্রদায়

মিশিগান রাজ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করায় এক ব্যতিক্রমী  চিত্র ফুটে উঠলো।যা এখন শুধু আনন্দের জোয়ারে ভাসছে না বরং বিষয়টি টক অব দ্যা মিশিগানে পরিনত হয়েছে।

মিশিগানের বায়তুল মোকারম, বায়তুল মামু'র, মসজিদ দারুল উলুম, মসজিদ আল-ফালাহ সহ আরো কয়েকটি মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মহান আল্লাহ'র কুদরতির বৌদলতে 

এই দিনটি আকস্মিক ভাবেই ছিল ব্যতিক্রম।ছিল না কোন রকম ঠান্ডা। না ঠান্ডা,না বৃষ্টি আবার সূর্যের আভাসও ছিল না।এমন আবহাওয়ার মাঝে প্রবাসী বাংলাদেশী নারী-পুরুষ বিভিন্ন মসজিদে ঈদের জামাত আদায় করেন।ফলে প্রতিটি মসজিদ ছিল কানায় কানায় পূর্ণ। অভিভাবকদের সাথে শিশুরাও ঈদ জামাতে আসলে চমৎকার দৃশ্যের সৃষ্টি হয়।

প্রবাস জীবনে থাকা বাংলাদেশী ও ভিনদেশীয় মুসলিম নাগরিকরা এভাবেই বিভিন্ন অঙ্গরাজ্যে ঈদ উদযাপন করে সময় পাড় করেন।ঈদের দিনটিতে সাপ্তাহিক ছুটি পড়ে যাওয়ায় কর্মজীবি মসলিম নারী-পুরুষ এবার আনন্দ ও স্বস্থিতে ঈদ উদযাপন করে বেজায় খুশী। আত্মীয়-স্বজন, সহকর্মীদের বাসা-বাড়ীতে অনেকেই বেড়াতে যান। আবার অনেকেই বিভিন্ন দর্শণীয় স্থানে ছবি তুলতে দূর-দূরান্তে ছুটে যান এবং এসব ছবি,ভিডিও  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করেন। এবারের ঈদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি মসজিদে বিশ্ব মুসলিম উম্মাহ'র  শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরআর /আকাশজমিন


এ সম্পর্কিত আরো খবর