ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

এবার যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্কারোপ করছে চীন


  • আপলোড সময় : সোমবার ০৫ মে, ২০২৫ সময় : ২:২০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পের প্রতি পালটা আক্রমণ করেছেন। শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ওপর ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে চীন। এ মাধ্যমে দ্রুত নীতি ঘোষণার মাধ্যমে চীন দেখিয়েছে, ট্রাম্প এ সপ্তাহে বিশ্বজুড়ে আমদানির ওপর উচ্চ শুল্ক আরোপের মাধ্যমে যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন, তাতে পিছু হটার কোনো ইচ্ছা তাদের নেই।

চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চীন থেকে যাওয়া পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের জন্য ট্রাম্পের পরিকল্পনার সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি করা পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের মিল রাখবে।

পৃথকভাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা ১১টি মার্কিন কোম্পানিকে ‘অনির্ভরযোগ্য সত্তা’ তালিকায় যুক্ত করছে; যা মূলত তাদের চীনে বা চীনা কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করতে বাধা দেবে।

আরও বলা হয়েছে, মন্ত্রণালয় সাতটি বিরল খনিজ উপাদানের রপ্তানি সীমিত করার জন্য একটি লাইসেন্সিং ব্যবস্থা আরোপ করেছে। ওই খনিজগুলো প্রায় এককভাবে চীনে খনন এবং প্রক্রিয়াজাত করা হয়। তা বৈদ্যুতিক গাড়ি ও  স্মার্ট বোমাসহ অনেক কিছুতে ব্যবহার করা হয়।

ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রের সব আমদানি পণ্যে সর্বজনীন ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা শুক্রবার (৪ এপ্রিল) রাত থেকে কার্যকর হবে। তাছাড়া দেশটির সঙ্গে বাণিজ্যে উদ্ধৃত রয়েছে এমন বেশ কিছু দেশের ওপর প্রতিশোধমূলক প্রায় ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে।

এদিন চীনের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এ ঘটনার পরপরই পালটা কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে ছিল চীন।

আকাশজমিন/আর


এ সম্পর্কিত আরো খবর