ফরিদপুরে সংবাদাতা
ফরিদপুর সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রাতের আঁধারে আপন দুই ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে ফরিদপুর সদর গেরদা ইউনিয়নের গেরদা গ্রামের কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত দুই ভাই রঞ্জিত বিশ্বাস (৪০) ছোট ভাই লিটন বিশ্বাস (৩৮)। রোড, সিমেন্ট,ব্যবসায়ী,এরা সদরের মুন্সিবাজার এলাকার মৃত গয়ানাথ বিশ্বাসের পুত্র।
জানাযায়, আহত দুই ভাই গেরদা সাহেব বাড়ি অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে গেরদা কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় পেছন থেকে দুটি মোটরসাইকেলে থাকা চার ব্যক্তি রঞ্জিতকে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে ছোট লিটন এগিয়ে গেলে তাকেও আহত করে পালিয়ে যায়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রঞ্জিত বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একাধিক টিম ঘটনা অনুসন্ধানে চালাচ্ছে।
আহত রঞ্জিত বিশ্বাসের ভাই লিটন বিশ্বাস জানান, গেরদা সাহেব বাড়ির পাশে আমার বড় ভাই রাতে দাওয়াত খেতে গিয়েছিল। রাত বেশি হওয়াতে কোন গাড়ী না পাওয়ায় আমাকে ফোন দিয়ে এগিয়ে নিতে বলে। আমি সহ আমার ভাই মোটরসাইকেল বাড়ি ফিরছিলাম।পথেই তিন চার ব্যক্তি দুইটি মোটরসাইকেল থেকে গুলি করে। পরে আমরা রাস্তায় পড়ে গেলে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পালিয়ে যায়।
আকাশজমিন/আরআর