ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ফরিদপুরে রাতের আঁধারে আপন দুই ভাইকে কুপিয়ে জখম।


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ৮:২৭ এএম

ফরিদপুরে সংবাদাতা

ফরিদপুর সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রাতের আঁধারে আপন দুই ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে ফরিদপুর সদর গেরদা ইউনিয়নের গেরদা গ্রামের কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত দুই ভাই রঞ্জিত বিশ্বাস (৪০) ছোট ভাই লিটন বিশ্বাস (৩৮)। রোড, সিমেন্ট,ব্যবসায়ী,এরা সদরের মুন্সিবাজার এলাকার মৃত গয়ানাথ বিশ্বাসের পুত্র।

জানাযায়, আহত দুই ভাই গেরদা সাহেব বাড়ি অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে গেরদা কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় পেছন থেকে দুটি মোটরসাইকেলে থাকা চার  ব্যক্তি রঞ্জিতকে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে ছোট লিটন এগিয়ে গেলে তাকেও আহত করে  পালিয়ে যায়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রঞ্জিত বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একাধিক টিম ঘটনা অনুসন্ধানে চালাচ্ছে।

আহত রঞ্জিত বিশ্বাসের ভাই লিটন বিশ্বাস জানান, গেরদা সাহেব বাড়ির পাশে আমার বড় ভাই রাতে দাওয়াত খেতে গিয়েছিল। রাত বেশি হওয়াতে কোন গাড়ী না পাওয়ায় আমাকে ফোন দিয়ে এগিয়ে নিতে বলে। আমি সহ আমার ভাই মোটরসাইকেল বাড়ি ফিরছিলাম।পথেই তিন চার ব্যক্তি দুইটি মোটরসাইকেল থেকে গুলি করে। পরে আমরা রাস্তায় পড়ে গেলে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পালিয়ে যায়।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর