ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

কিশোরগঞ্জের হোসেনপুরে অষ্টমী স্নানে পূণ্যার্থীর ঢল!


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৮:৩৪ এএম

কিশোরগঞ্জ ব্যুরো:

ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তনের মধ্যদিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে পূণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন। শনিবার ( এপ্রিল) ভোর থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত স্নানোৎসব সম্পন্ন হয়।


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা শাখা পৌর শাখার আয়োজনে জেলার হোসেনপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া পুরাতন ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমীস্নানে পূণ্যার্থীর ঢল নামে। উপলক্ষ্যে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর,ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ী   মাঠ রামপুর বাজারে বসে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা নানা খেলনা, মিষ্টি জাতীয় খাবার বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেন।


অষ্টমীর  স্নানোৎসব মেলাকে কেন্দ্র উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করেছে। হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিনের উদ্যাগে পুণ্যার্থীদের মাঝে খাবার পানি, ফল শুকনো খাবার সরবরাহ করা হয়।

সময় অষ্টমী স্নান পরিদর্শন করেন-হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন,হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম মবিন,পৌর বিএনপির আহবায়ক একেএম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি মজুমদার,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই ,সহ-সভাপতি দিলীপ কুমার সরকার, পৌর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বনিক (তাপস), উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার যুগ্ম সাধারণ সম্পাদক তাপস দেবনাথ প্রমুখ।

কিশোরগঞ্জ সদর থেকে অষ্টমী স্নানে আসা শ্রীপা সরকার বলেন,'প্রতিবছরই এখানে স্নান করতে আসি। এবারও একটি সুন্দর আয়োজন হয়েছে। এখানে অনেক মানুষ স্নান করতে আসেন।'

কিশোরগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার সরকার জানান,ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তনের মধ্যদিয়ে পূণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন। জেলার ১৩টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও,নান্দাইল, ঈশ্বরগঞ্জ থেকেও পূণ্যার্থীরা অংশ নেন উৎসবে।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান,'সুন্দর উৎসব মুখর পরিবেশে অষ্টমী স্নানোৎসব সম্পন্ন হয়েছে। গতবছরের তুলনায় এবার বেশী পুণ্যার্থী এসেছে।

আকাশজমিন/আরআর

 

 

 

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর