ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

কিশোরগঞ্জের হোসেনপুরে অষ্টমী স্নানে পূণ্যার্থীর ঢল!


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৮:৩৪ এএম

কিশোরগঞ্জ ব্যুরো:

ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তনের মধ্যদিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে পূণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন। শনিবার (৫ এপ্রিল) ভোর থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এ স্নানোৎসব সম্পন্ন হয়।


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা শাখা ও পৌর শাখার আয়োজনে জেলার হোসেনপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া পুরাতন ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমীস্নানে পূণ্যার্থীর ঢল নামে। এ উপলক্ষ্যে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর,ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ী ও  মাঠ ও রামপুর বাজারে বসে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা নানা খেলনা, মিষ্টি জাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেন।


অষ্টমীর  স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র এ উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করেছে। হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিনের উদ্যাগে পুণ্যার্থীদের মাঝে খাবার পানি, ফল ও শুকনো খাবার সরবরাহ করা হয়।

এ সময় অষ্টমী স্নান পরিদর্শন করেন-হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন,হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম মবিন,পৌর বিএনপির আহবায়ক একেএম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি মজুমদার,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই ,সহ-সভাপতি দিলীপ কুমার সরকার, পৌর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বনিক (তাপস), উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক তাপস দেবনাথ প্রমুখ।

কিশোরগঞ্জ সদর থেকে অষ্টমী স্নানে আসা শ্রীপা সরকার বলেন,'প্রতিবছরই এখানে স্নান করতে আসি। এবারও একটি সুন্দর আয়োজন হয়েছে। এখানে অনেক মানুষ স্নান করতে আসেন।'

কিশোরগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার সরকার জানান,ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তনের মধ্যদিয়ে পূণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন। জেলার ১৩টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও,নান্দাইল, ঈশ্বরগঞ্জ থেকেও পূণ্যার্থীরা অংশ নেন উৎসবে।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান,'সুন্দর ও উৎসব মুখর পরিবেশে অষ্টমী স্নানোৎসব সম্পন্ন হয়েছে। গতবছরের তুলনায় এবার বেশী পুণ্যার্থী এসেছে।

আকাশজমিন/আরআর

 

 

 

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর