ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাজশাহীতে বাসের ধাক্কায় অটোরিকশার নারী যাত্রীর মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ০৫ এপ্রিল, ২০২৫ সময় : ৫:৩১ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশার নারী যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুসহ চারজন। শনিবার দুপুরে জেলার পবা উপজেলার হরিপুর মোড়ে দুর্ঘটনা ঘটে।

নিহত শারমিন (২৫) গোদাগাড়ী উপজেলার হুজরাপুর এলাকার শামীম হোসেনের মেয়ে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন।

আরএমপির দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহতদের সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি ঘটনাস্থলে ফেলে বাসের চালক এবং তার সহযোগীরা পালিয়েছেন। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।

 আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর