ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

ভোগান্তি ছাড়াই দৌদিয়ে ফিরছে ঢাকামুখী মানুষ


নির্বিঘ্নে দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে কর্মস্থলে ফিরছে ঢাকামুখী মানুষ। ছবি : আকাশ জমিন

  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ১০:৫১ এএম

টানা ৯ দিনের ঈদের ছুটি শেষে আজ শেষ দিনেও ভোগান্তি ছাড়াই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পদ্মা নদী পার হচ্ছেন ঢাকামুখী মানুষ।

শনিবার (৫ এপ্রিল) সরেজমিনে সকাল থেকে দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়। এ সময় প্রিয়জনকে রেখে কর্মস্থলের চিরচেনা শহরে ফিরছেন অনেকেই।

এদিকে দৌলতদিয়া বাস টার্মিনাল ও ঘাট এলাকায় কোনো যানজট না থাকায় এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি ও লঞ্চ চলাচল করায় কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দৌলতদিয়া হয়ে পাটুরিয়া গিয়ে গন্তব্যে যাচ্ছে মানুষ। প্রতিটি ফেরিতে যাত্রীবাহী বাসের চেয়ে ছোট গাড়ি ও মোটরসাইকেল পার হচ্ছে বেশি।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া প্রান্ত দিয়ে প্রায় সাড়ে ৪ হাজারের বেশি যানবাহন পদ্মা পার হয়ে গন্তব্যে গেছে।

জানা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট। এবার ঈদে দীর্ঘ ছুটি হওয়ায় দৌলতদিয়া ঘাটে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঈদের আগে যাত্রী ও যানবাহন ঘরমুখো হয়েছে। তেমনি ঈদের পরও একইভাবে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছেন মানুষ। ফলে দৌলতদিয়ায় কর্মস্থলমুখী যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি ছাড়াই নদী পার হচ্ছে যাত্রী ও যানবাহনগুলো।

দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল ইসলাম মিলন কালবেলাকে বলেন, দৌলতদিয়া পাটুরিয়া প্রান্তে বিশটি লঞ্চ যাত্রী আনা-নেওয়া করছে। যাত্রীর চাপ থাকলেও নির্বিঘ্নে কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা পার হচ্ছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন কালবেলাকে বলেন, সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে কোনো ধরনের যানজট বা ভোগান্তি নেই। এই নৌরুটে ছোট-বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর