ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

ইমরান খানের সমর্থনে পোস্ট করায় দুধ বিক্রেতা গ্রেফতার


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ১:৫৭ এএম

সামাজিক মাধ্যমে ইমরান খানকে সমর্থন জানানোয় মোটরসাইকেল ‘চুরির মামলায়’ এক দুধ বিক্রেতাকে গ্রেফতার করেছে পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এর একটি বিক্ষোভ সমাবেশে তার অধিকার নিয়ে কথা বলার দুদিন পরে।  পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সমর্থনে তার পোস্টের পর, সাংঘর পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির মামলা দায়ের করা হয়।

গ্রেফতার হওয়া নাজিমুদ্দিন শার জানান, তিনি সামাজিক মাধ্যমে ইমরান খানের মুক্তির জন্য দাবি জানিয়ে পোস্ট করেছিলেন এবং তাকে একমাত্র সৎ নেতা বলে অভিহিত করেছিলেন।

সূত্র জানিয়েছে, পিপিপির’র বিরুদ্ধে তার বক্তব্য দেওয়ার পর পুলিশ তাকে ভোরবেলা কুন্দি ওয়াহ থেকে গ্রেফতার করে, যখন তিনি তার গ্রাম থেকে শহরে যাচ্ছিলেন।

তাকে এক অজানা স্থানে নিয়ে যাওয়া হয়, যার ফলে তার পরিবার উৎকণ্ঠিত হয়ে পড়ে। তার আত্মীয়রা অভিযোগ করেন, পুলিশ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তবে, তার গ্রেফতারের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ পরে নিশ্চিত করে যে, নাজিমুদ্দিন শার মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন।

তার বাবা-মা এই অভিযোগের তীব্র বিরোধিতা করেছেন, তাদের দাবি, তাদের ছেলে কখনও কোনো অপরাধে জড়িত ছিলেন না। তারা পুলিশকে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ করেছেন।

এদিকে, স্থানীয় আইনজীবী ও তার পরিবারের সদস্যরা সাংঘর পুলিশ স্টেশনে উপস্থিত হয়ে আরও তথ্য জানার চেষ্টা করেন।  আইনজীবী আঞ্জওয়ার শেহজাদ খট্টক, সানি ইউসুফজাই এবং ইমরান খাসখেলি এই গ্রেফতারের নিন্দা জানিয়ে বলেন, বর্তমান সরকার সাংঘরে পিটিআই সমর্থকদের বিরুদ্ধে দমন-পীড়ন চালাচ্ছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর