ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সাতক্ষীরার বেড়িবাঁধ ভাঙ্গন এলাকায় ত্রাণ ও মেডিকেল সহায়তা


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ৮:২৯ এএম

সাতক্ষীরা প্রতিনিধি: 

সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর আকস্মিক প্লাবনের ফলে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে দ্বিতীয়বারের মতো জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।কমান্ডার খুলনা নৌ অঞ্চলের সার্বিক তত্বাবধানে শনিবার (৫ এপ্রিল) দুপুরে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নয়াখালী এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয় সংকটকালে জনগণের পাশে থাকা শুধু দায়িত্ব নয়, এটি বাংলাদেশ নৌবাহিনীর এক দৃঢ় অঙ্গীকার।বিতরণ কালে সাংবাদিকদের লেফটেন্যান্ট কমান্ডার সোহেল রানা বলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে গত ৩১ মার্চ ২০২৫ তারিখে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়।

আকস্মিক এ প্লাবনে চিংড়ি ঘের, বোরো ধানের ক্ষেতসহ বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। ফলে অনেক মানুষ পানিবন্দি অবস্থায় দুর্বিষহ জীবন অতিবাহিত করছে। মানবিক এ পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে। 

একই সাথে নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল দল খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা ও প্রযোজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করছে। তিনি আরো বলেন,আড়াইশো পরিবারের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানির জ্যারিকেন, ঔষধ, খাবার স্যালাইন, বিভিন্ন রকমের শুকনো খাবার, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি।

আশাশুনির এ দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে নৌবাহিনী ত্রাণ ও চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।  উল্লেখ্য এর আগে গত ৩ এপ্রিল আনুলিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্তদের মাঝে প্রথম ত্রাণ এবং চিকিৎসা সেবা প্রদান করেন বাংলাদেশ নৌ বাহিনী।

আকাশজমিন/আর







এ সম্পর্কিত আরো খবর