ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

রূপগঞ্জে জোড়া খুনের মামলার আসামি গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ২৯ এপ্রিল, ২০২৫ সময় : ৯:৩৯ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূগগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার জোড়া খুনের মামলার  অন্যতম আসামী ও আওয়ামীলীগ নেতা মনছুর আলীকে(৪৫) গ্রেফতার করা হয়েছে। গত ৪ এপ্রিল শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ ও র‌্যাব-১১ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে তারাবো দক্ষিণপাড়া এলাকার আলীম উদ্দিনের ছেলে।

র‌্যাব-১১ এর সদর কোম্পানীর সহকারী পরিচালক গোলাম মোর্শেদ জানান, গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে তারাবো পুরাতন বাজার এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় শিমুল গ্রুপের সঙ্গে শ্রাবণ গ্রুপের সংঘর্ষে রাশেদুল ইসলাম(১৮) ও জুনায়েদ আহমেদ হৃদয়(২০) নামের দুই যুবক নিহত হয়। নিহত রাশেদুল ইসলাম তারাবো দক্ষিণ এলাকার আমির হোসেনের ছেলে ও জুনায়েদ আহমেদ হৃদয় একই এলাকার রাজু মিয়ার ছেলে।  এ ঘটনায় জুনায়েদ আহমেদ হৃদয়ের চাচা তৌহিদুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, গ্রেফতারকৃত আসামী মনছুর আলীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আর

 

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর