রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের
রূগগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার জোড়া খুনের মামলার অন্যতম আসামী ও আওয়ামীলীগ নেতা মনছুর আলীকে(৪৫)
গ্রেফতার করা হয়েছে। গত ৪ এপ্রিল শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১
ও র্যাব-১১ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার
করা হয়। সে তারাবো দক্ষিণপাড়া এলাকার আলীম উদ্দিনের ছেলে।
র্যাব-১১
এর সদর কোম্পানীর সহকারী পরিচালক গোলাম মোর্শেদ জানান, গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে
তারাবো পুরাতন বাজার এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় শিমুল
গ্রুপের সঙ্গে শ্রাবণ গ্রুপের সংঘর্ষে রাশেদুল ইসলাম(১৮) ও জুনায়েদ আহমেদ হৃদয়(২০)
নামের দুই যুবক নিহত হয়। নিহত রাশেদুল ইসলাম তারাবো দক্ষিণ এলাকার আমির হোসেনের ছেলে
ও জুনায়েদ আহমেদ হৃদয় একই এলাকার রাজু মিয়ার ছেলে। এ ঘটনায় জুনায়েদ আহমেদ হৃদয়ের চাচা তৌহিদুল ইসলাম
বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
রূপগঞ্জ
থানা ওসি লিয়াকত আলী বলেন, গ্রেফতারকৃত আসামী মনছুর আলীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ
করা হয়েছে।
আকাশজমিন/আর