ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

বাঁশখালীতে বিষ দিয়ে বোনের ধান ক্ষেত জ্বালিয়ে দিল ভাই


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ৮:০৭ পিএম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম বাঁশখালীতে পৈত্রিক সূত্রে পাওয়া ৪ বোনের ২ কানি (৮০ শতক) জমির ধান ক্ষেত ঘাস মারা বিষ (আগাছানাশক) দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে।  শনিবার দিবাগত রাতে উপজেলার গণ্ডামারা ইউপির পশ্চিম বড়ঘোনা ৬নং ওয়ার্ডের জহির আলী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় ভাতিজা মো. ওমর ফারুক ও ভাই হাজ্বী আমির হোছাইনের বিরুদ্ধে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বোন ছাবেকুন্নাহার।

অভিযোগ সুত্রে জানা যায়, ‘পৈত্রিক সূত্রে পাওয়া ৮০ শতক জায়গায় যৌথভাবে দুই বছর ধরে ধান চাষ করে চার বোন। ধান পাকা হয়ে উঠলে ভাই তা নিজের বলে দাবি করে। পরে বোনরা বাধা দিলে ক্ষীপ্ত হয়ে রাতের আধারে ঘাস মারা বিষ (আগাছানাশক) দিয়ে ধান পুড়িয়ে দেয় আমির হোছাইন ও তার সাঙ্গপাঙ্গরা। এ ঘটনায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগীরা।'

এ বিষয়ে ভুক্তভোগী ছাবেকুন্নাহার বলেন, ‘আমরা চার বোন পৈত্রিক সূত্রে ১৬৮ শতক জায়গায় পায়। আমার ভাই তা দীর্ঘ সময় ধরে ভোগ করে আসছিলেন। পরে আমরা সালিশ এবং আদালতের ৮০ শতক জায়গায় উদ্ধার করি। পরে সেই সব জায়গায় আমরা ধান চাষ করিলে আমার ভাই ক্ষিপ্ত হয়ে ঘাস মারা বিষ দিয়ে ধান গাছগুলো পুড়িয়ে দেয়। আমরা অসহায় চার বোন প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।' 

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরই বিষয়টি তদন্ত করা হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'#


রিয়াদুল ইসলাম রিয়াদ।



এ সম্পর্কিত আরো খবর