ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ১০:৩৯ পিএম

যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এখন আবেদনের মাধ্যমে এনজিএসও (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স পেলেই বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম শুরু হবে।

 

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান।

 

 

তিনি বলেন, ‘আগামী ৯ এপ্রিল থেকে ঢাকায় ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে। এই সামিট স্টারলিংক ডিভাইস দিয়ে রান করা হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টারলিংক সার্ভিস প্রোভাইড করবে। সম্মেলনের লাইভ প্রোগ্রামগুলো স্টারলিংকের মাধ্যমে দেখানো হবে।’

 

‘যারা সামিটে যাবেন তারা পার্সোনাল ডিভাইস স্টারলিংকে কানেক্ট করে এক্সপেরিয়েন্স করতে পারবেন’, বলেন তিনি।

 

 

বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে আশিক চৌধুরী বলেন, ‘অনুমোদনের ক্ষেত্রে স্টারলিংক বিডা রেজিস্ট্রেশনের আবেদন করেছিল। বিডা রেজিস্ট্রেশন হয়ে গেছে। তাদের পরবর্তী ধাপ এনজিএসও লাইসেন্স। আজকে তারা সেটার আবেদন করতে পারে। আমরা চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে এনজিএসও লাইসেন্স দিয়ে দিতে।’

 

'এ লাইসেন্স পাওয়ার পরদিন থেকেই স্টারলিংক কমার্শিয়াল অপারেশনে যেতে পারবে। সরকারের পক্ষ থেকে কমিটমেন্ট ছিল ৯০ দিনের মধ্যে তাদের কার্যক্রম শুরুর ব্যবস্থা করা। লাইসেন্স দেওয়া হয়ে গেলে তাদের জন্য ইটস রেডি টু গো,' বলেন তিনি।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর