টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের
মির্জাপুরে আখি মন্ডল নামে
এক গৃহবধূ চার সন্তান প্রসব
করেছেন। গতকাল ৬ এপ্রিল(রবিবার)
সন্ধায় কুমুদিনী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি তিনটি জীবিত
ও একটি মৃত বাচ্চা
প্রসব করেন। কুমুদিনী হাসপাতালের গাইনি বিভাগের রেসিডেন্ট সার্র্জন ডাক্তার মেহেরুন নেছা মায়া অস্ত্রোপচারের
মাধ্যমে চার বাচ্চা প্রসব
করান।
জানা
গেছে, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের যতুকী গ্রামের রতি সরকারের স্ত্রী
আখি মন্ডল গর্ভধারণের আট মাসে প্রসব
ব্যাথা নিয়ে কুমুদিনী হাসপাতালে
ভর্তি হন। রবিবার সন্ধায়
কুমুদিনী হাসপাতালের গাইনি বিভাগের রেসিডেন্ট সার্জন ডাক্তার মেহেরুন নেছা মায়া অস্ত্রোপচারের
মাধ্যমে তিনটি জীবিত ও একটি মৃত
বাচ্চা প্রসব করান। এর মধ্যে দুই
পুত্র ও দুই কন্যা
বাচ্চা ছিলো। এক ছেলে বাচ্চা
গর্ভেই মারা যায় বলে
হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন।
কুমুদিনী
হাসপাতালের গাইনি বিভাগের রেসিডেন্ট সার্জন ডাক্তার মেহেরুন নেছা মায়া জানান,
একসাথে চারটি বাচ্চা গর্ভধারণ একটি বিরল ঘটনা।
পাঁচ লক্ষ্য বারো হাজার গর্ভধারণে
এটি এক বার ঘটে।
এ ধরনের প্রেগন্যান্সি মা ও চিকিৎসকের
জন্য একটা চ্যালেঞ্জ। এতে
মায়ের উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা
ও সময়ের আগে ডেলিভারির ঝুঁকি
থাকে। আট মাসের ডেলিভারি
ব্যাথা নিয়ে আমাদের কাছে
আসে এবং আল্লাহর
অসীম রহমতে আমরা দ্রুততম সময়ে
অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি জীবিত বাচ্চা ও একটি মৃত
বাচ্চা ডেলিভারি করিয়েছি। এরপর নবজাতকদের শিশু
বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এনআইসিউতে রাখা হয়েছে। তিন
নবজাতক ও মা ভালো
আছেন বলে তিনি জানান।
আকাশজমিন/আরআর