ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

গাজায় গনহত্যার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ১২:১০ এএম

মোঃমাহফুজুর রহমান বিপ্লব। ফরিদপুর

 ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর অব্যাহত গনহত্যার   প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।। আজ সোমবার  সকাল ১০ টায় ফরিদপুর প্রেসক্লাব ‌সামনে থেকে শুরু হয়ে ‌ শহর প্রদক্ষিণ করে। এরপর ঘন্টা একব্যাপী জনতা ব্যাংকের মোড়ে ‌ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

ফরিদপুরের ‌সর্বস্তরের জনতার ব্যানারে ও উপস্থিততে উক্ত বক্তব্য রাখেন ছাত্র জনতা সহ বিভিন্ন মাওলানা বলেন ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী আমাদের ফিলিস্তিনী মুসলিম ভাই বোনদের উপর বর্বরোচিত  হামলা চালাচ্ছে।

নিরীহ মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমরা মুসলিম হিসেবে আমাদের মুসলিম ভাইদের উপর এরকম বর্বরোচিত হামলা মেনে নেব না। এ হামলার প্রতিবাদে জাতিসংঘ কোন কার্যকর ভূমিকা পালন করছে না। এ ধরনের জাতিসংঘ আমরা মানি না।

বক্তারা জাতিসংঘের ভূমিকা তীব্র নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা  বলেন অবিলম্বে ‌ ইসরাইলি ‌ সকল পন্য  বর্জন করতে হবে। বিশ্বের মানচিত্র থেকে গাজাকে মুছে দেয়া যাবে না, বিশ্ব মানচিত্র থেকে ইসরাইলকে মুছে দিতে হবে। যুগের পর যুগ ফিলিস্তিনের উপর ইজরাইলিদের এরকম হামলার কোন সুষ্ঠু সমাধান নেই।আন্তর্জাতিক আদালতে  ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 মুসলিমদের আজ জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। বক্তারা অবিলম্বে ‌ ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইল আগ্রাসন বন্ধ করার দাবি জানান। এবং এ ব্যাপারে ‌ মুসলিম দেশগুলো ‌ ওয়াইসি কে ‌ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে ‌ আহ্বান জানান। একই সাথে জাতিসংঘ কেউ যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা নেবার জোর দাবি জানান।

এ সময় মোনাজাত,  বিদ্রোহী সংগীত কবিতা আবৃতি এবং ইসলামী সংগীত পরিবেশন করেন অবস্থানকারীরা। এ কর্মসূচিতে ফরিদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সাধারণ জনগণ ‌ অংশগ্রহণ করে ‌।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর