ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ৬:৫৪ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায় শীতলক্ষ্যার জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ৬ এপ্রিল রবিবার ভোর রাতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬নম্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ১নম্বর ওয়ার্ডের কিনাইমদীর ছেলে সোহেল মিয়া(২৬), জাহাঙ্গীর হোসেনের ছেলে চাঁন মিয়া(৩৩) ও আব্দুল খালেক মিয়ার ছেলে মনির হোসেন(২৩)।

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, ১০/১২ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল শীতলক্ষ্যায় চলাচলকারী জাহাজে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল বলে সংবাদ আসে। পরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডাকত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর