ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

গোয়ালন্দে ফিলিস্তিনের উপরে ইসরায়েলী হামলার প্রতিবাদে বিক্ষোভ


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৭:০৩ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ফিলিস্তিনের গাজা রাফায় ইসরায়েলী বাহিনীর বর্বরোচিত হামলা গণহত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে উপজেলার সর্বস্তরের জনগণ ছাত্র-জনতা। সেইসাথে এই মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে সারা মুসলিম বিশ্ব নেতাদের একত্রিত হয়ে কর্মসূচী গ্রহণেরও তাগিদ দেন বক্তারা।

সোমবার ( এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দুপাশে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন বিক্ষোভ মিছিলে শতশত জনগণ ছাত্র-জনতার অংশগ্রহণে কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক হয়ে উপজেলা কোর্ট চত্বর মাঠে গিয়ে শেষ হয়। পরে ফিলিস্তিনের নিহত আহতের স্মরণে বিশেষ মোনাজাতে দোয়া করা হয়।

এসময় গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের খতীব ইমাম মুফতি আজম আহমদের সঞ্চালনায় সর্বস্তরের জনগণের পাশাপাশি মানববন্ধন বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি পৌর ইমাম কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ, মোস্তফা মেটাল ইন্ড্রাঃ লিঃ এর পরিচালক মো. সেলিম মুন্সীউপজেলা ছাত্রদলের সভাপতি মো. রেজাউল হাসান মিঠু, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মো. কোরবান আলী প্রমুখ।

উপস্থিত বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে সমস্ত ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেন। গাজায় বসবাসরত মুসলমানদের উপর জুলুম অত্যাচারের তীব্র প্রতিবাদ জানান। তাছাড়া ফিলিস্তিনের গাজা রাফায় মুসলমানদের উপর নারকিয় হত্যা বন্ধ করতে বিশ্ব মুসলিমদের একত্রিত হওয়ার আহবান জানান।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর