ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

পটুয়াখালী'তে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচীতে সর্বসাধারণের ঢল


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ৬:২৪ এএম

পটুয়াখালী প্রতিনিধি

ফি'লি'স্তি'নি'দের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে পটুয়াখালীতে ব্যাপক বিক্ষোভ কর্মসূচী হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকালে পটুয়াখালী সার্কিট হাউস চত্বরের ঝাউতলায় “গ্লোবাল স্ট্রাইক ফর গাজা” কর্মসূচির অংশ হিসেবে এক বিশাল মানবিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তিলাওয়াত, দোয়া মোনাজাত ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সূচনা করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরিশাল কুয়াকাটা মহাসড়ক চৌরাস্তায় অবস্থান নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের, পটুয়াখালী মডেল মসজিদের খতিব মাওলানা তানভীরুল ইসলাম, পটুয়াখালীবাসী'র সভাপতি মাহমুদ হাসান রায়হান, পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, তরুণ সাংবাদিক মীর মহিবুল্লাহ, এবং পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী জিয়াউল হাসান শরীফ।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য বৃন্দ , পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান, লাল সবুজ সোসাইটির লিডার এস.এম.সোহান, জেলা এনসিটিএফ সভাপতি রুবাইয়াত হক মেহেদী, ধুমকেতু ইয়ুথ ফাউন্ডেশন এর সভাপতি আহাম্মেদ কাউসার, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের সদস্যবৃন্দ।

ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করে আয়োজিত এই কর্মসূচিতে পটুয়াখালীর সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এক মানবিক ঐক্যের প্রতিচ্ছবি হয়ে ওঠে।


এ সম্পর্কিত আরো খবর