গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন রাজধানী আবাসিক হোটেল হতে মো. সবুজ বেপারী (২৭) কে অপহরণ করার ঘটনায় ৩ জন অপহরণকারীকে আটক ও অপহৃত যুবককে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। অপহৃত যুবক পাবনা জেলার সাথিয়া থানার বড় সোনাতলা গ্রামের মৃত মাদু বেপারীর ছেলে।
অপহরণের দায়ে আটককৃত আসামি
৩ জন হলেন, রাজবাড়ী
জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড
আইনুদ্দিন বেপারী পাড়া গ্রামের লুৎফর
বেপারীর ছেলে সাহিদুল ইসলাম
(২৯), একই উপজেলার দৌলতদিয়া
৫ নং ওয়ার্ড সামচু
মাষ্টার পাড়া গ্রামের সামচু
মন্ডলের ছেলে সুমন মন্ডল
(২৯), ঝিনাইদহ জেলার সদর উপজেলার নারায়ণপুর
গ্রামের জালাল বিশ্বাসের ছেলে নাজমুল হোসেন
(৩০)।
থানা
ও এজাহার সূত্রে জানা যায়, গত
৬ এপ্রিল, রোববার রাত ৮ টার
সময় গোয়ালন্দ ঘাট থানাধীন চর
মহিদাপুরের অদূরে বালুর চরে নিয়ে যাওয়ার
সময় মহিদাপুর তিন রাস্তার মোড়ে
পৌঁছালে মুদি দোকানের সামনে
হতে স্থানীয় লোকজন ভিকটিম ও একটি ইজিবাইক এবং
চাঁদার জন্য নেয়া
১১ হাজার ৩ শত টাকাসহ
থানা পুলিশের সহযোগিতায় ভিকটিমসহ আসামিদের আটক করে।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার
ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল
ইসলাম জানান, অপহরণকৃত ব্যক্তিকে উদ্ধার
করা হয়েছে এবং অপহরণের সাথে
জড়িত থাকা ৩ জন
আসামিকে আটক করে সোমবার
গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত
মামলা রুজু করে, আসামিদের
বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।