ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

কিশোরগঞ্জে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার!


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ১:১৪ পিএম

কিশোরগঞ্জ ব্যুরো:

কিশোরগঞ্জে আমিনুল ইসলাম (৩০) নামে পিবিআইয়ে কর্মরত এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের নিউটাউন এলাকার শরীফুল ইসলামের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

 নিহত আমিনুল ইসলাম নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আবদুল হামিদের ছেলে।  নিহতের স্বজনদের থেকে জানা যায়, ঈদে গ্রামের বাড়ি থেকে ছুটি কাটিয়ে স্ত্রী-সন্তান রেখে গত ৫ এপ্রিল তিনি কিশোরগঞ্জে এসেছিলেন। ৬ এপ্রিল যথারীতি ডিউটি করেন।

৭ এপ্রিল তার কোনো ডিউটি ছিল না। সোমবার দুপুরে সর্বশেষ তার মা ও স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন নিহত আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা বাসার মালিককে বিষয়টি জানায়। মালিক বাসার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সাড়া পাননি। পরে খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আমিনুলের মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রাতেই পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর