ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ২:৪৮ এএম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি 

গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন গাজীপুর মহানগর ছাত্রদল। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে টঙ্গীর চেরাগআলী থেকে মিছিল শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী সরকারি কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করা হয়। 

মিছিলটিতে  কলেজ শাখা,ওয়ার্ড ও থানা শাখা ছাত্রদলের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। এবং এ সময় পথচারী ও  স্থানীয়রা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। মুখে ও মাথায় কালো কাপড় বেধে হাতে থাকা প্ল্যাকার্ড গুলো প্রদর্শন করে হেঁটে হেঁটে ফিলিস্তিনে গণহত্যার প্রতীকী চিত্র তুলে ধরছেন।

বিক্ষোভ মিছিলে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি এইচ এম আবু জাফর,যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সিনিয়র সহ- সভাপতি সাইফুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ  এস এম মোমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ খান প্রমুখ। 

সমাবেশে বক্তৃতারা বলেন,গাজায় ইসরায়েলি হামলায় নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে। এটি কোন মুসলিম দেশ সহ্য করতে পারে না। ফিলিস্তিনে কীভাবে নিরীহ নারী, পুরুষ ও শিশুদের হত্যা করা হচ্ছে! আমরা দেখতে পাচ্ছি, সারা পৃথিবী আজ মজলুম মানুষদের কান্না ভারী হয়ে উঠছে। 

আমরা দেখতে পাচ্ছি, সারা পৃথিবীর মজলুমদের ওপরে এই জালিমদের হাত আরও বেশি শক্তিশালী হচ্ছে। আজকে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচির অংশ হিসেবে আমরা ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানাচ্ছি।’এই হামলা বন্ধ করতে বিশ্বের সকল দেশের মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিবাদ করতে হবে।  বক্তৃতারা আরো বলেন, বিক্ষোভে ইসরায়েলি পণ্য বর্জন ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াইয়ের আহ্বান জানান।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর