ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

রূপগঞ্জে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ৩:২৬ এএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের পাঁচাইখা গ্রামের মৎস্য চাষী শাহজালাল মিয়ার পুকুরে বিষ ঢেলে মাছ নিধন, হ্যাচারি ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। গত ৭৷ এপ্রিল সোমবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। তাতে রুই, কাতল, তেলাপিয়া, চাইনিজ পুঁটি ও বিভিন্ন ধরণের মাছের রেনুসহ প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে শাহজালাল মিয়া দাবি করেছেন। 

 

পুলিশ জানায়, গত ১৪-১৫ বছর ধরে মৎস্য চাষী শাহজালাল মিয়া পুকুরে মাছ চাষ করে আসছে। কয়েক বছর ধরে পুকুরের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই এলাকার মোকলেছুর রহমানের সাথে শাহজালাল মিয়ার বিরোধ চলে আসছিলো। এর জের ধরে দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে দিয়ে হ্যাচারী ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসময় প্রতিবেশি রমজান হোসেন ও জুয়েল মিয়া দুর্বৃত্তদের চিনে ফেলে। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মোকলেছুর রহমান ও তার সহযোগিরা পালিয়ে যায়।

 

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীর দায়েরকৃত লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর