ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সিরাজগঞ্জে থানা থেকে লুট হওয়া গ্যাসগানের ১২টি শেল মিলল নদীতে


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ এপ্রিল, ২০২৫ সময় : ৭:২৫ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় লুট হওয়া গ্যাসগানের ১২টি শেল পরিত্যক্ত অবস্থায় নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ( এপ্রিল) সকালে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার স্বরসতি নদী থেকে শেলগুলো উদ্ধার করা হয় বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার (ওসি) আব্দুর রউফ।

হাটিকুমরুল হাইওয়ে থানার (ওসি) আব্দুর রউফ বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে একটি ব্যাগের ভেতর গ্যাসগান শেল দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে শেলগুলো উদ্ধার করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের অগাস্ট হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলার ঘটনা ঘটে। সেই সময় হামলাকারীরা পুলিশকে মারধর, থানায় অগ্নিসংযোগ অস্ত্র লুট করে নিয়ে যায়। পরে ঘটনায় সলঙ্গা থানায় মামলা করা হয়। তার ধারণা উদ্ধার হওয়া গ্যাসগানের শেলগুলো থানা থেকে লুট করা হয়েছিল।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর