ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

আল্লাহ সম্পর্কে কটুক্তি করায় বাগাতিপাড়ায় শাস্তির দাবিতে বিক্ষোভ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ এপ্রিল, ২০২৫ সময় : ৭:৩২ পিএম

বাগাতিপাড়া (নাটোর)সংবাদদাতা

ফিলিস্তিন ইস্যুতে নাটোরের বাগাতিপাড়ায় মহান আল্লাহ সম্পর্কে কটুক্তি করায় হারুনর রশিদ নামের এক সরকারী কর্মচারীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান করেছেন তৌহিদী জনতা। গত সোমবার রাত প্রায় ৯ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সামনে মালঞ্চি বাজারে এ ঘটনা ঘটে। এবং রাত্রি ১১ টা পর্যন্ত এ প্রতিবাদ কার্যক্রম চলে। হারুনর রশিদ বাগাতিপাড়া উপজেলা নির্বাচন অফিসে কম্পিউটার অপারেটর পদে কর্মরত আছেন।

স্থানীয়রা জানায়, গত রাত প্রায় নয়টার দিকে মালঞ্চি বাজারে কিছু মানুষ ইজরায়েল কর্তৃক ফিলিস্তিনের আল-আকসা মসজিদ ধ্বংসের বিষয়ে আলোচনা করছিলেন। সেই সময় হারুনর রশিদ মহান আল্লাহকে উদ্দেশ্য করে নানা গালমন্দ ও কটুক্তি করেন। এর পরই উপস্থিত জনতা বিক্ষুব্ধ হয়ে হারুনর রশিদকে ধাওয়া দিলে সে পালিয়ে যায়। এবং বিক্ষুব্ধ জনতা বিষয়টি ইউএনও মহোদয়কে আবহিত করেন। তারপর তৌহিদী জনতার রাত প্রায় ১০ টার দিকে মালঞ্চি বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এবং মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় বক্তব্য দেন স্থানীয় মুজাহিদুল ইসলাম ও এসএম হাসান জাহিদ বাবু নামের দুইজন। তাঁরা প্রশাসনের নিকট হারুনুর রশিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। এবং দ্রুত শাস্তির ব্যবস্থা না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

এ ঘটনায় আজ(৮ এপ্রিল) সকালে তৌহিদা জনতা পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও স্বারক লিপি নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাগাতিপাড়া মডেল থানার স্ব স্ব দপ্তরে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির একেএম আফজাল হোসেন, নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোস্তাফিজুর রহমান,জাতীয় নাগরিক কমিটির বাগাতি পাড়ার নেতা মনজুরুল কবির বাবুল,বাগাতিপাড়া শিবিরের সভাপতি মিঠু সরকার ও সাধারণ সম্পাদক শাহিন ইসলামসহ মালঞ্চি বাজারের ও স্থানীয় জনতা।

স্বারক লিপি প্রদানকালে উপজেলা নির্বাচন অফিসের স্টাফ শাহিনুর রহমান ও উপজেলা পরিষদের স্টাফ সোহানুর রহমান ঘটনার সত্যাতা নিশ্চত করেন। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। এ বিষয়ে থানায় লিখত অভিযোগ এখনো হয়নি। এবং উপজেলার পরিবেশ ভালো রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। আর তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছেন। তার বিরুদ্ধে লিখিত অভিযোগও পেয়েছেন এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকতা ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা বলেন, অভিযোগকারীরা তাঁর নিকট এসেছিলেন। তাদের পক্ষ থেকে লিখিত অভিযোগও পেয়েছি। ঘটনা সংশ্লিষ্ট বিষয় উদ্বোতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এবং পরবর্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর