ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

১১ বাংলাদেশি জেলেকে জিম্মি করে নিয়ে গেল আরাকান আর্মি


  • আপলোড সময় : রবিবার ০৪ মে, ২০২৫ সময় : ৭:১৮ এএম

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে টেকনাফ-সেন্ট মার্টিনের কাছাকাছি বাংলাদেশ জলসীমা থেকে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সদস্যরা।


বিষয়টি নিশ্চিত করে টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, মাছ ধরার দুটি ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের এখনো কোনো খোঁজখবর পাওয়া যায়নি। নাফ নদীসহ সাগরে মাছ শিকার নিয়ে জেলেরা আতঙ্কিত।

টেকনাফ শাহপরীর দ্বীপ ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, মাছ ধরার ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ১১ জন জেলেকে সাগর থেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। তবে কে বা কারা জড়িত সেটি এখনো জানা যায়নি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর