ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বহুল আলোচিত সাংবাদিক ইয়ারব হোসেন গ্রেপ্তার


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ১০:১০ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী অভিযোগে ইয়ারব হোসেন নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে তাকে সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইয়ারব হোসেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়াও অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক পেইজ সমাজের আলোর সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।

ওসি শামিনুল হক জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে। পরবর্তী করণীয় প্রক্রিয়াধীন।

তিনি আরো জানান, সাংবাদিক ইয়ারব হোসেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় তালা কলারোয়ার সাবেক এমপি, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের ৭০ বছরের সাজা হয়েছিল। এ ছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর