ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

ভিক্ষুকের কান ছিঁড়ে ফেলার অভিযোগে যুবক আটক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১:১১ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ভিক্ষা চাওয়ায় আব্দুর ছাত্তার (৬০) নামে এক ভিক্ষুকের কানে আঘাত করে ‘কান ছিঁড়ে’ ফেলার অভিযোগ উঠেছে সোহেল রানা নামে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিযনের মোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত ভিক্ষুক উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে সংবাদ পেয়ে অভিযুক্ত সোহেল মিয়াকে (২৭) আটক করেছে পুলিশ। আটক সোহেল মোনারপাড়া গ্রামের হবিবুর রহমানের ছেলে বলে জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, ভিক্ষুক আব্দুর ছাত্তার উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। সে মঙ্গলবার সকালে ভিক্ষা করতে করতে মোনারপাড়া গ্রামের হবিবুর রহমান এর বাড়িতে আসেন। এসময় ভিক্ষুক সোহেল এর কাছে ভিক্ষা চাইলে সোহেল উত্তেজিত হয়ে ভিক্ষুকের বাম কানের উপড় লাঠি দিয়ে আঘাত করে। আঘাতে তার বাম কানের এক অংশ ছিঁড়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ভিক্ষুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসক।

এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানা বলেন, ‘সে ভিক্ষা নিতে এসে দুই বাড়ীর মাঝখানের গলির মধ্যে পড়ে যায়। এসময়ই তিনি কানে আঘাত পেয়েছে তাকে আমি মারিনি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ সোহেলকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর