ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রাজশাহীতে বিএনপির বিক্ষোভ নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ৩:১৭ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি

ফিলিস্তিনের মুসলিম জনগণের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ কর্মসূচি শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

মঙ্গলবার রাজশাহী দুপুরে মহানগরীর রাজপাড়া থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন কুশপুত্তলিকা দাহ করা হয়। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা গণহত্যার প্রতিবাদে মহানগরীর সিঅ্যান্ডবির মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এই বিক্ষোভ মিছিলটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষ অনুষ্ঠিত এক সমাবেশে ফিলিস্তিনের গাজা রাফায় ইসরায়েলের বর্বরোচিত হামলা গণহত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়। সময় ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশের বক্তব্য শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে একটি খণ্ড মিছিল লক্ষ্মীপুর মোড়ে হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারও সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ-আল-মামুন, রাজপাড়া থানা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদল নিউ গভ: ডিগ্রি কলেজ শাখার সভাপতি সাব্বির আহমেদ অন্তর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপাড়া থানার যুগ্ম আহ্বায়ক শাহিন হোসেন প্রমুখ।

এদিকে সকালে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনের সড়কে সমাবেশ করে ছাত্রদল। এছাড়াও ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সিটি কলেজ ছাত্রদল শাখা। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী সিটি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

বিক্ষোভ মিছিলটি মহানগরীর সোনাদিঘীর মোড়, সাহেববাজার জিরোপয়েন্টে, কুমারপাড়া হয়ে ফের জিরোপয়েন্টের জলিল বিশ্বাসের মার্কেটের সামনে আসে। এখানে একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 


এ সম্পর্কিত আরো খবর