ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সাতক্ষীরায় সড়ক বিভাগের জমি দখল করে নির্মাণ করা ট্রাক টার্মিনালের দুইতলা ভবন

অবৈধ ট্রাক টার্মিনাল ভবন গুড়িয়ে দিল প্রশাসন


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ১২:৪৪ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় মেডিকেল কলেজের পাশে সড়ক বিভাগের জায়গা দখল করে গড়ে তেলা অবৈধ ট্রাক টার্মিনাল ভবন গুড়িয়ে দিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। মঙ্গলবার (৮এপ্রিল) দুপুরে সদর উপজেলার আলিপুর এলাকার ট্রাক টার্মিনালে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সড়ক বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা দুইতলা একটি ভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে জমি অবৈধ দখলদারমুক্ত করা হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের নেতৃত্বে বিশেষ এই অভিযান পরিচালিত হয়েছে। এ সময় সেনাবাহিনীর টহল কমান্ডার লেফটেন্যান্ট মাহির লাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মঈনুল ইসলাম মঈন,  সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ,  পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী,  পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমদ বলেন, জেলায় পানি উন্নয়ন বাের্ড, সড়ক বিভাগের অনেক খাস জমি ভূমিদস্যুদের হাতে জিম্মি রয়েছে। ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারে অভিযান শুরু করেছি। জেলার অন্যতম ভূমিদখলকারী আব্দুস সবুরের কাছ থেকে ১৭ বিঘা জমি উদ্ধার করেছি। সড়ক বিভাগের জায়গা দখল করে ট্রার্মিনাল করা হয়েছে।

সেটা উচ্ছেদ করা হয়েছে। এর পিছনে জলমহাল আছে সেটা আরেক ভূমিদস্যু আব্দুর রউফ দখল করে রেখেছে। সেখান থেকে দুই একর জায়গা উদ্ধার করেছি। এমনিভাবে সকল সরকারি জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।  অবৈধ দখলদার উচ্ছেদ ও সরকারি খাস জমি উদ্ধারে এই অভিযান চলমান থাকবে।

প্রসঙ্গত, ৬ এপ্রিল  সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আব্দুস সবুরের দখলে থাকা ৫.৪৮ একর (১৬.৬ বিঘা) জমি অবৈধ দখলদারমুক্ত করা হয়। এছাড়া তার দখলে থাকা সব খাস জমি আগামী এক সপ্তাহের মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

আকাশজমিন/আরআর /


এ সম্পর্কিত আরো খবর