ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

গভীর রাতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ১২:৩৭ এএম

মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী

 

টঙ্গীতে ঘর থেকে ডেকে নিয়ে কামরুজ্জামান জীবন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার দেলোয়ার মিয়ার ছেলে।

 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকার জামালের দুই ছেলে শামসুদ্দিন (৩২) ও পলাশ (৩০) এবং একই এলাকার নমিরের ছেলে রনি (২২)।

 

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে স্থানীয় শামসুদ্দিন, পলাশ ও রনি নামের তিন যুবক কামরুজ্জামানকে বাসা থেকে ডেকে নিয়ে এলাকার কনফিডেন্স মডেল স্কুলের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় তাঁর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কামরুজ্জামানকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।

 

 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ  ফরিদুল ইসলাম জানান,এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা। আইনি প্রক্রিয়া  শেষে আদালতে সোপর্দ করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর