ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সৌদিতে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে ফরিদপুরের এক প্রবাসী


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ৬:৩৩ এএম

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি 

সৌদি আরবে কাজের সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঐ প্রবাসীর বাড়িতে বইছে শোকের মাতম।  প্রাসীর স্ত্রী সন্তান ও আত্মীয় স্বজনদের আহাজারি তে আকাশ বাতাস ভারি হয়েছে উঠেছে। নিহত ঐ প্রবাসী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া গ্রামের মৃত মো. সেকেন শেখের ছেলে মো. হাবিবুর রহমান (৪২)।

 মঙ্গলবার সৌদি আরব বিকেল সাড়ে ৩ টার সময় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন প্রবাসী মো. হাবিবুর রহমান। নিহত দীর্ঘদিন যাবত সৌদি আরবের রিয়াদে কাজ করে আসছেন। তার স্ত্রী ২ কন্যা এক পুত্র সন্তান রয়েছ। সেখানেই কাজের সময় তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন।

 

ঘটনাটা সত্যতা নিশ্চিত করে ঘারুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মান্নান শেখ জানান, আমরা জানতে পেরেছি সৌদি আরব কাজের সময় হাবিবুর রহমান নিহত হন। এই ঘটনায় আমরা শোকাহত। আশা করি অতি দ্রুত মরদেহ টি দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

এই বিষয়ে নিহতের শ্যালক আলাউদ্দিন শেখ জানান, সৌদি আরবের রিয়াদে সড়কের ডিভাইডারে কাজ কাজ শেষে মাপার সময় পিছনের দিক থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন। পরবর্তী পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে গেছে। আমার চাই দ্রুত মরদেহ যেন দেশে আনার ব্যাবস্থা করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর