ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

বাঁশখালীতে আ.লীগ নেতার বিরুদ্ধে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ১০:০২ পিএম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাঁশখালী পৌরসভার ৭নং ওয়ার্ড আস্করিয়া পাড়ায় বাড়ি নির্মাণে বাঁধা, শ্রমিকদের উপর হামলা ও চলাচলের পথ বন্ধ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বাঁশখালী পৌরসভার ৭নং ওয়ার্ড আস্করিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় মঙ্গলবার (৮ এপ্রিল) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দক্ষিণ চট্টগ্রামের আদালতে পৌরসভা আওয়ামী লীগ নেতা মো. ফরিদসহ ঘটনায় জড়িত ৪জনকে আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী আবু বক্কর।

 

মামলা সুত্রে জানা যায়, ‘ভুক্তভোগী আবু বক্কর পুরনো ঘর ভেঙে একই জায়গায় পাকা ঘর নির্মাণ করতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. ফরিদ দলবল নিয়ে এসে চাঁদা দাবি করেন। ঘরের কাজে থাকা শ্রমিকদের মারধর করেন। চাঁদা না পেয়ে পরবর্তীতে জোরপূর্বক ভাবে ঘিরাবেড়া দিয়ে ভুক্তভোগীর  চলাচলের পথ বন্ধ করে অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযোগ জানালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এ বিষয়ে ভুক্তভোগী আবু বক্কর বলেন, ‘আমাদের পুরাতন ঘর ভেঙে নতুন ঘর করতে গেলে আ.লীগ নেতা ফরিদ দলবল নিয়ে এসে চাঁদা দাবি করে। এতে চাঁদা না দেওয়ায় সে আমাদের উপর হামলা চালায় এবং চলাচলের পথ বন্ধ করে ঘরের নির্মাণ সামগ্রী নিয়ে যান। এ ঘটনায় তাৎক্ষণিক থানা ও আদালতে মামলা দায়ের করলে পুনরায় গতকাল আমাদের উপর হামলায় চালায়। এ পর্যন্ত কয়েক দফা হামলা করেছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।'

 

এ বিষয়ে অভিযুক্ত মো. ফরিদকে একাধিকবার ফোন করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ এ ঘটনায় পুলিশের তদন্ত চলমান রয়েছে।'

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর