উত্তরাঞ্চল প্রতিনিধি : / : 175
উত্তরাঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় তালা ভেঙে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে। বাড়ি থেকে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রীর হাতের দুটি স্বর্ণের বালা, একটি চেইনের নকেট ও এক জোড়া রূপার তোড়া চুরি হয়েছে।
ওই
পুলিশ কর্মকর্তার নাম আশরাফুল আসেকিন
রিপন। তিনি ওই এলাকার
মৃত মকবুল হোসেনের ছেলে এবং পুলিশের
একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। তিনি বর্তমানে
রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত। তার স্ত্রী ফেরদৌসী
বেগম দিঘা সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের শিক্ষিকা। ছেলে-মেয়ের লেখাপাড়ার
সুবাদে তিনি রাজশাহী শহরে
থাকেন।
পুলিশ
কর্মকর্তার ভাই হোসেন আল-ইমাম-স্বপন বলেন,
মঙ্গলবার সকালে স্কুল করে বিকেলে ছোট
ভাইয়ের স্ত্রী ফেরদৌসী রাজশাহীতে ছেলে-মেয়ের কাছে
যান। প্রায় রাতে এই বাড়িতে
কেউ থাকেন না।
এই
সুযোগে মঙ্গলবার গভীর রাতে চোরেরা
বাড়ির রান্না ঘরের গ্রিল ভেঙে
ঘরে প্রবেশ করে।
বুধবার
সকালে ফেরদৌসী রাজশাহী থেকে বাড়িতে ফিরে
দেখতে পান, ঘরের সব
আসবাবপত্র এলোমেলো। দরজার তালা ভাঙা। এ
ছাড়া ঘরে থাকা স্বর্ণের
বালা, নকেট ও রূপার
তোড়া চুরি হয়ে গেছে।
বাঘা
থানার ওসি আছাদুজ্জামান বলেন,
মঙ্গলবার গভীর রাতে ওই
বাড়িতে চুরি হয়েছে। খবর
পেয়ে ঘটনাটি তদšেত্মর জন্য
থানা পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে শনাক্ত
করা যায়নি। এ ব্যাপারে আইনি
ব্যবস্থা নেওয়া হয়েছে।
আকাশজমিন/আরআর