ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রাজশাহীর বাঘায় তালা ভেঙে পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি


  • আপলোড সময় : বুধবার ০৯ এপ্রিল, ২০২৫ সময় : ৫:৪৯ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় তালা ভেঙে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে। বাড়ি থেকে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রীর হাতের দুটি স্বর্ণের বালাএকটি চেইনের নকেট  এক জোড়া রূপার তোড়া চুরি হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তার নাম আশরাফুল আসেকিন রিপন। তিনি ওই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে এবং পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তিনি বর্তমানে রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত। তার স্ত্রী ফেরদৌসী বেগম দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ছেলে-মেয়ের লেখাপাড়ার সুবাদে তিনি রাজশাহী শহরে থাকেন।

পুলিশ কর্মকর্তার ভাই হোসেন আল-ইমাম-স্বপন বলেন, মঙ্গলবার সকালে স্কুল করে বিকেলে ছোট ভাইয়ের স্ত্রী ফেরদৌসী রাজশাহীতে ছেলে-মেয়ের কাছে যান। প্রায় রাতে এই বাড়িতে কেউ থাকেন না।

এই সুযোগে মঙ্গলবার গভীর রাতে চোরেরা বাড়ির রান্না ঘরের গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে।

বুধবার সকালে ফেরদৌসী রাজশাহী থেকে বাড়িতে ফিরে দেখতে পান, ঘরের সব আসবাবপত্র এলোমেলো। দরজার তালা ভাঙা। ছাড়া ঘরে থাকা স্বর্ণের বালা, নকেট রূপার তোড়া চুরি হয়ে গেছে।

বাঘা থানার ওসি আছাদুজ্জামান বলেন, মঙ্গলবার গভীর রাতে ওই বাড়িতে চুরি হয়েছে। খবর পেয়ে ঘটনাটি তদšেত্মর জন্য থানা পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে শনাক্ত করা যায়নি। ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর