ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

ডেসকো বোর্ডের চেয়ারম্যানের ঈদ পুনর্মিলনী এবং আসন্ন গ্রীষ্ম মোকাবিলায় মতবিনিময়


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ২:০২ পিএম

আকাশ জমিন প্রতিবেদক 

`সরকারি সেবা  সম্বন্ধে সব সময় সর্বসাধারণের একটা নেতিবাচক ধারণা থাকে। এবারই প্রথম সরকারের প্রতি  সাধারণ জনগণের  ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি পবিত্র মাহে রমজানে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেছে' বলে মন্তব্য করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) পিপিপিএ ও  ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ  রফিকুল ইসলাম। তিনি এর জন্য ধন্যবাদ জানান বিদ্যুৎ উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খানসহ বিদ্যুৎ বিভাগের নীতি নির্ধারণী পর্যায় থেকে সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারীগণকে ।

মঙ্গলবার  (৮ এপ্রিল ) ডেসকো'র ট্রেনিং বিল্ডিংয়ে ডেসকো'র উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ডেসকো বোর্ডের চেয়ারম্যান  মুহাম্মদ  রফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন ডেসকো'র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম  আহমেদ (অবসরপ্রাপ্ত)। তিনি বলেন, ' সরকারের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম লোডশেডিং মুক্ত পবিত্র রমজান মাস পার করতে পেরেছি। গ্রীষ্মকালীন চ্যালেঞ্জ আমরা একইভাবে মোকাবিলা করতে প্রস্তুত এবং আগামী দিনে চেয়ারম্যান মহোদয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনা কামনা করছি।'

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষে এবং গ্রাহকসেবার মানোন্নয়নে ডেসকো কর্তৃক গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় ডেসকো'র সকল কর্মকর্তাদের নিকট হতে সুনির্দিষ্ট পরামর্শ গ্রহণ করা হয়। গ্রাহকসেবার মানোন্নয়নে স্বতঃস্ফূর্ত এই সভার সকল পরামর্শকে আমলে নিয়ে আগামীদিনের বিশেষ করে গ্রীষ্মকালীন  কর্মপরিকল্পনা করার নির্দেশনা প্রদান করেন মুহাম্মদ রফিকুল ইসলাম। সরকারের একজন কর্মী হিসেবে মুহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পবিত্র রমজানের মত কোয়ালিটি বিদ্যুৎ সেবা প্রদান অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।


আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর