এসএম.কামরুজ্জামান,ঈশ্বরদী ॥
এবারের চৌদ্দ দিনের ঈদ যাত্রায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সঠিক সময়ে যাত্রীদের গন্তব্যে পেঁছে দেওয়া,টিকিট কালোবাজারী বন্ধ ও ছাদে যাত্রী ভ্রমন বন্ধে সফলতা অর্জন করায় যাত্রীদের পক্ষ থেকে ব্যাপক সুনাম অর্জন করেছেন। সীমিত জনবল ও সম্পদ থাকা সত্বেও অতীতের সকল ঈদ যাত্রার রেকর্ড ভঙ্গ করেছে। টিকিট কালোবাজারী ও সিডিউল বিপর্যয়সহ অতীতের ঈদ যাত্রায় কোনা না কোন সমস্যায় পড়ে যাত্রীদের পরিবার পরিজন নিয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে।
কিন্তু এবার রেলপথ মন্ত্রনালয়ের কঠোর সিদ্ধান্ত গ্রহণ এবং বর্তমান মহাপরিচালক আফজাল হোসেনের সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে পশ্চিমাঞ্চলের জিএম এবং পাকশী ও লালমনিরহাটসহ সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের আন্তরিক সহযোগিতা ও সঠিকভাবে দায়িত্ব পালনের কারণে এই সুনাম অর্জন করা সম্ভব হয়েছে। শুধু তাইনা,সকল প্রকার ট্রেনকে দূর্ঘটনা মুক্ত রাখতে রেলওয়ে পাকশী বিভাগীয় প্রকৌশলী দুই এর দপ্তরের নির্দেশনায় ঈশ্বরদী-আজিম নগর রুটসহ বিভিন্ন রুটে রেললাইনের ফিটিংস চুরি বন্ধে প্রতিরাতে রেলওয়ে কর্মকর্তা,আরএনবি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সমন্বয়ে মোটর ট্রলি নিয়ে পেট্রোলিং ডিউটি করানো হয়েছে।
এবারের ঈদে পাকশী-লালমনিরহাট বিভাগসহ পশ্চিমাঞ্চলে একটি ঈদ স্পেশাল, ৬৪ টি আন্ত:নগর ও ৫১ টি মেইল ট্রেনসহ মোট ১৩৭ টি যাত্রীবাহী ট্রেন চলাচল করেছে নির্বিগ্নে। নিরাপত্তাবাহিনীর সদস্যদের দিয়ে নিয়মিতভাবে যাত্রী সচেতনতা বৃদ্ধিতে মাইকে সতর্কবার্তা ঘোষনা করানো হয়। এছাড়াও রেলওয়ের প্রত্যেক বিভাগের সকল প্রকার কর্মকর্তা ও স্টাফরাও সঠিকভাবে দায়িত্ব পালন করায় রেলওয়ে কর্তৃপক্ষের এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।
ঈদে বাড়িফেরা যাত্রীদের দাবি আগামিতে যেন রেলকর্তৃপক্ষ আরও সচেতন ও দায়িত্বশীল হয়ে কাজ করেন যাতে এবারের চেয়ে আরও স্বাচ্ছন্দে যাত্রীরা ঈদে বাড়ি ও কর্মস্থলে ফিরতে পারেন। মো: আহসান জাবির, বিভাগীয় ব্যবস্থাপক, বাংলাদেশ রেলওয়ে পাকশী।
রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক মো: আহসান জাবির জানান,বাংলাদেশ রেলওয়ের যাত্রীদের জন্য নিরাপদ,আরাম দায়ক এবং সঠিক সময়ে সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এই সক্ষমতার পেছনে রেলওয়ে কর্তৃপক্ষের ব্যাপক পরিকল্পনা ও সমন্বয়ের কারণে সিমিত জনবল ও সম্পদের মধ্যেও তুলনা মূলকভাবে যাত্রীদের সেবা দিয়ে সাফল্য অর্জন করেছে। এই সাফল্যের জন্য রেলওয়ে সচিব ও মহাপরিচালকের নির্দেশনা এবং পাকশীসহ সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের অক্লান্ত পরিশ্রমে ও যাত্রীদের সহযোগিতায় এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে যাতে আরও ভালমানের যাত্রীসেবা দেওয়া সম্ভব হয় সেই লক্ষে কাজ করে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আকাশজমিন/আরআর