ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

গাজায় গনহত্যা বন্ধের দাবিতে উত্তাল পাকশী


  • আপলোড সময় : বুধবার ০৯ এপ্রিল, ২০২৫ সময় : ৮:১৮ পিএম

 ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী বাহিনীর ছোঁড়া গুলি ও বোমায় উড়ছে ছিন্নভিন্ন মরদেহ। লাখ লাখ শিশুসহ মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে ফুঁসে ওঠা সারা বিশ্বের মুসলমানদের ন্যায় বুধবার সকালে পাকশীতেও রেল শ্রমিকদল,বিআরএল,বিএনপিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ফুঁসে উঠেছে। 

 তারই ধারাবাহিকতায় গাজায় এমন গনহত্যা বন্ধের দাবি ও নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে এবং ইসরায়েলী পণ্য বর্জনের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ সমাবেশ ও ইসরায়েলী প্রেসিডেন্ট নেতানিয়াহুর কুষপুত্তলিকা দাহ করা হয়েছে। ঈশ্বরদী ইপিজেডের প্রধান গেটের সামনে মুফতি মাওলানা ইউনুসের সভাপতিত্বে ও মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রায় ঘন্টাকাল   ব্যাপি অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রেল শ্রমিকদল সভাপতি সোহেল রানা,বিএনপি নেতা হিরক সরদার,মাওলানা আক্তার হোসেন শাহীন,পাকশী মসজিদের খতিব মাওলানা নুরুজ্জামান,মাওলানা মোস্তফা কামাল,মাওলানা সিরাজুল ইসলাম।

এসময় রেল শ্রমিক দলের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক নূর সালাম, বিএনপিনেতা পাতা সরদার,পাকশী রেল শ্রমিক দলের সেক্রেটারী খন্দকার সোহেল রানা,যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন,যুবদল নেতা সোহেল পারভেজসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এর আগে পাকশী রেলওয়ে ফুটবল মাঠ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি বের হয়ে পাকশী শহর প্রদক্ষিণ শেষে ঈশ্বরদী ইপিজেড গেটে গিয়ে সমাবেশে মিলিত হয়।

 আকাশজমিন/আরআর



 


এ সম্পর্কিত আরো খবর