সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী ইউপি সদস্য জাহিদুল ইসলাম টিক্কা (৪০) নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বিষয়টি নিশ্চিত করেছেন, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ।
বুধবার (৯ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে, উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউপি এলাকায় ওভারপাসের শেষ মাথায়। নিহত জাহিদুল হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও চড়িয়া কান্দিপাড়া গ্রামের বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ জানান, নিহত জাহিদুল ইসলাম মোটরসাইকেলযোগে হাটিকুমরুল ইউপি এলাকা থেকে ওভারপাসের শেষ মাথায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস তাদের চাপা দেয়।
এতে ওই ইউপি সদস্যসহ মোটরসাইকেলের দুজন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় ইউপি সদস্য জাহিদুলকে বিকেল ৪টার দিকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আকাশজমিন/আরআর