ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

অসদুপায় অবলম্বন দায়ে এক শিক্ষার্থী বহিষ্কার

এসএসসি পরীক্ষায় প্রথম দিন


  • আপলোড সময় : বুধবার ৩০ এপ্রিল, ২০২৫ সময় : ৫:৫৬ এএম

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥

চাঁদপুরের কচুয়ায় এসএসসি দাখিল পরীক্ষায় প্রথম দিনে অসদুপায় অবলম্বন দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন- কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।

জানা যায়, বৃহস্পতিবার উপজেলার বিতারা ফাযিল মাদ্রাসার দাখিল পরীক্ষার প্রথম দিনে কুরআন মাজিদ তাজবিদ পরীক্ষা চলাকালীন সময়ে নাছিম আহমেদ নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরীক্ষার্থীকে বহিষ্কার করেন- কেন্দ্র সচিব মাওলানা মো. মনির হোসেন। এছাড়া নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার পরীক্ষার কেন্দ্রে ১৪৪ ধারা আইন অমান্য করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার দায়ে আশিক নামে একজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, আমরা স্বচ্ছ পরীক্ষা নেওয়ার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। এক শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় তাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার কেন্দ্রে ১৪৪ ধারা আইন অমান্য করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার দায়ে আশিক নামে একজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য যে, উপজেলায় এসএসসি পরীক্ষায় ৭টি কেন্দ্রে হাজার শত ৬৬জন পরীক্ষার্থী অংশগ্রহনের মধ্যে ৬৭জন অনুপস্থিত, হাজার শত ৯৯জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে।  ভোকেশনাল ২টি পরীক্ষার কেন্দ্রে ২শত ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২শত ৬০জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। দাখিল পরীক্ষায় ৩টি কেন্দ্রে হাজার ৩শত ৫৭জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮জন অনুপস্থিত, ১হাজার শত ৯জন শিক্ষার্থী অংশ নেয়।

 

 


এ সম্পর্কিত আরো খবর