ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

টঙ্গীতে শীর্ষ সন্ত্রাসী সৈকতসহ গ্রেপ্তার ৬


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ৪:৩০ এএম

মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী থেকে

গাজীপুরের টঙ্গীতে  হাজী মাজার বস্তিতে ্যাবের  অভিযানে শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকতসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত বাকিরা হলেন মোঃ শাহানুর আহমেদ অমিত (১৮), মোঃ হিরা (৩২), মোঃ বায়জিদ (২৭), মোঃ জাহিদ (১৯), মোঃ নূর ইসলাম (২৭)

অভিযানে একটি রিভলবার, চার রাউন্ড শর্টগানের গুলি, ১৯৫ গ্রাম হিরোইন, দুটি মোবাইল ফোন নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।র্যাব সূত্রে জানা যায়, এপ্রিল ভোররাতে টঙ্গী পূর্ব থানাধীন সেনকল্যাণ এলাকা থেকে সৈকতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহরিয়ার হোসেন সৈকত গত আগস্ট গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে।গোয়েন্দা তথ্য অনুযায়ী, সৈকত দীর্ঘদিন ধরে মাদক সম্রাট রবিউল ইসলাম ওরফেকিং বাবু ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন।

তিনি মাজার বস্তিতে নিয়মিত শোডাউনের মাধ্যমে এলাকায় ভীতি সৃষ্টি করতেন এবং একাধিক স্পটে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় তার মোবাইল ফোন ফরেনসিক বিশ্লেষণ করে হানিট্র্যাপিং মাদক বিক্রির ভিডিও ছবি পাওয়া যায়।

এসব তথ্যের ভিত্তিতে ্যাব মাজার বস্তির নির্দিষ্ট কয়েকটি স্থানে অভিযান চালিয়ে একটি রিভলবার উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, অস্ত্রটি ভারতে তৈরি। এটিকিং বাবু পরিচালিত একটি মাদক স্পট থেকে পাওয়া যায়, যেখানে সৈকত সেলসম্যান হিসেবে কাজ করতেন।র্যাব জানায়, ওই এলাকায় আরও কয়েকটি স্পটে অভিযান চালিয়ে কিছু শর্টগানের গুলিও উদ্ধার করা হয়েছে।

 অভিযানের সময়কিং বাবু মাদক স্পট থেকে মাদক সেবনরত অবস্থায় আরও পাঁচজনকে আটক করা হয়, যাদের কাছ থেকে প্রায় ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে। ল্যাব টেস্ট শেষে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে।র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র মাদকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর