ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

টঙ্গীতে বসতবাড়ীতে অগ্নিকান্ড


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ২:০৫ এএম

 টঙ্গী প্রতিনিধি 

টঙ্গীতে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি বসতঘর ও অস্থায়ী পুরোনো জুতার গুদাম। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে তিস্তারগেট এলাকায় ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, তিস্তার গেট এলাকার জনৈক মনু মিয়ার বাড়ির গ্যাসের লাইন থেকে আগুনের সুত্রপাত ঘটে। এসময় পাশে থাকা খোরশেদের অস্থায়ী পুরোনো জুতার গুদামে আগুন লেগে যায়। এরপর দ্রুত সময়ের মধ্যে গুদামের পাশে আলালের টিনসেট কলোনিতে আগুন ছড়িয়ে পরে। এসময় আগুনে পুড়ে ছাই হয়ে যায় বেশ কিছু ঘর। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের পরিদর্শক খন্দকার জান্নাতুল নাঈম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।  নির্বাপনের কাজ চলমান আছে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে জানা যাবে। কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর