ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

উদ্ধার তৎপরতার মধ্যেই ফের ভূমিকম্প মিয়ানমারে


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ৭:৪৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ব্যাপক বজ্রপাত শিলাবৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজ্যটির নালন্দা জেলাতেই ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া গত বুধবার রাজ্যটির বিভিন্ন জেলায় বজ্রপাতের ঘটনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছিল। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার বিহারের বেশ কয়েকটি জেলায় বজ্রপাত শিলাবৃষ্টিতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রাজ্যটির মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও) কর্তৃক জারি করা এক বিবৃতি অনুসারে, নালন্দা জেলায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরপর সিওয়ানে দুজন, কাটিহার, দারভাঙ্গা, বেগুসরাই, ভাগলপুর এবং জেহানাবাদে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের জন্য লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন বলেও বিবৃতিতে বলা হয়েছে। এর আগের দিন গত বুধবার বিহারের চারটি জেলায় বজ্রপাতে ১৩ জন মারা গেছেন।

ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) বিহারের দারভাঙ্গা, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, পশ্চিম চম্পারণ, কিষাণগঞ্জ, আরারিয়া, সুপল, গয়া, সীতামারহি, শেওহর, নালন্দা, নওয়াদা এবং পাটনাসহ বেশ কয়েকটি জেলায়কমলা সতর্কতাজারি করেছে।

শুক্রবার এবং শনিবার এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। আইএমডি এক বুলেটিনে জানিয়েছে, “মধুবনী, দারভাঙ্গা, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, পশ্চিম চম্পারণ, কিষাণগঞ্জ, আরারিয়া, সুপল, গয়া, সীতামারহি, শেওহর, নালন্দা, নওয়াদা, পাটনার কয়েকটি জায়গায় বজ্রপাত এবং ঝড়ো হাওয়া (ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে)-সহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের পর পাটনার বেশ কয়েকটি অংশে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। রাজ্যের রাজধানীতে বিকেল .৩০ টা পর্যন্ত গড়ে ৪২. মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তবে পাটনা পৌর কর্পোরেশন (পিএমসি) এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছেন, ভারী বৃষ্টিপাত সত্ত্বেও বৃষ্টির পানি দ্রুততম সময়ের মধ্যে নিষ্কাশন করা হয়েছে।



এ সম্পর্কিত আরো খবর