ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

গাজীপুরে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা


গাজীপুরে কৃষকদল নেতা রাকিব মোল্লা

  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ৯:৪৭ পিএম

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুর মহানগরের সদর থানার দাখিনখান এলাকায় কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ডিশ ও ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। শুক্রবার (১১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব মোল্লা (২৯) গাজীপুর মহানগরের সদর থানার দাখিনখান এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে। তিনি গাজীপুর সদর থানার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, গাজীপুর মহানগরের সদর মেট্রো থানার দাখিনখান এলাকায় ইমতিয়াজ ও সেলিম নামে দুই ব্যক্তি ডিশ ও ইন্টারনেট ব্যবসা পরিচালনা করতেন। গত ৯ এপ্রিল ওই ব্যবসা দখলে নেন গাজীপুর সদর থানার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব মোল্লা।

ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে রাকিব মোল্লার সঙ্গে ইমতিয়াজ ও সেলিমের দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাতে রাকিব মোল্লা যখন দাখিনখানে অবস্থান করছিলেন, তখন ইমতিয়াজ, সেলিমসহ আরও ৪/৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর